কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১০:০১ AM
কন্টেন্ট: নোটিশ প্রকাশের তারিখ: ১৭-০২-২০২৬ আর্কাইভ তারিখ: ২৮-০২-২০২৭
এতদ্দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভূমি মন্ত্রণালয়, সায়রাত-২ শাখা এর প্রজ্ঞাপন নম্বর: ৩১.০০.০০০০.০০০.০৫১.৬৮.০০০২.২৩.৪৫, তারিখ: ২৬.০১.২০২৬ খ্রি: মূলে জারীকৃত সরকারি হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা, ২০২৫ মোতাবেক চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলাধীন নিম্নবর্ণিত সরকারি হাট ও বাজারসমূহ ১৪৩৩ বঙ্গাব্দের ০১ বৈশাখ হতে ৩০ চৈত্র পর্যন্ত ০১ (এক) বছরের জন্য সম্পূর্ণ অস্থায়ীভাবে ইজারা প্রদানের নিমিত্ত সিডিউলে উল্লিখিত শর্ত সাপেক্ষে বন্ধখামে দরপত্র আহবান করা যাচ্ছে।